শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

বিরামপুরে রাতের আঁধারে ইরি ধানের চারাগাছ কেটে ধ্বংস করেছে দূর্বৃত্তরা;

  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৭২৮ বার পঠিত




স্টাফ রি‌পোর্টার;

দিনাজপুরের বিরামপুর উপজেলায় চলতি ইরি আবাদের কচি ধানের চারাগাছ গুলো রাতের আঁধারে কেটে ধ্বংস করেছে দূর্বৃত্তের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৭ মার্চ) বিরামপুর উপজেলার দেশমা এলাকায় চলতি ইরি ধানের চারাগাছ গুলো রাতের আঁধারে কেটে ধ্বংস করেছে দূর্বৃত্তরা। সরজমিনে জানা যায়,উপজেলার দেশমা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আইয়ুব আলী নিম্ন তফসিল ভুক্ত মহুগ্রাম মৌজার জেলএল নং ১৬৫, খতিয়ান নং ৬০, দাগ নং ৪৪০ শ্রেণি দলা ও জমির পরিমান ০.৫০ একর। সেই জমি দীর্ঘ ২০-২৫ বছর ধরে চাষাবাদ করে আসছিল ভুক্তভোগী আইয়ুব আলী। পক্ষান্তরে,আইয়ুব আলী জানান,৫নং বিনাঈল ইউনিয়নের উক্ত তফসিল বর্নিত দাগের জমি শান্তি পূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু বিবাদীগন তার আবাদের জমির ফসল নষ্ট করেছে বলে অভিযোগ এনেছেন। বিবাদী দেশমা গ্রামের মৃত আলহাজ্ব আব্দুর রহমানের ছেলে রেজাউল করিম আইয়ুব আলীর আবাদের ফসলের কচি চারা গাছ রাতের আঁধারে দূর্বৃত্তের দ্বারা সব কেটে জমিতে ফেলে দেয়। এবিষয়ে স্হানীয় জনসাধারণ নিকট জানতে চাইলে তারা জানান,উক্ত জমিটি ১৫ থেকে ১৮ বছর ধরে আইয়ুব আলী,ভোগ দখলসহ চাষাবাদ করে আসছিল। কিন্তু একই গ্রামের রেজাউল করিম রাজা মিয়া জবর দখলের চেষ্টা চালায়। এবিষয়ে ইরি আবাদের চারা নষ্ট করার মত তিনি ছাড়া আর অন্য কেউ নেই। এই আধারে ফসলের চারাগাছ দুর্বৃত্তের দ্বারা কেটে ফেলে দিয়েছে। ফলে জমিতে ফসল হওয়ার কোন সম্ভাবনা নেই বলে দেখা যায়। ইরি আবাদের ফসল নষ্ট হওয়ায় আইয়ুব আলী অসহায়ত্বের মধ্যে পড়েছে। তারা আরো জানান রাজামিয়া একজন প্রভাবশালী ব্যক্তি। তাহার অনেক জমি জমা রয়েছে এই অসহায় আইয়ুব আলীর জমি কেড়ে নেওয়ার পায়তারা চালাচ্ছেন। ঘটনাক্রমে আরও জানা যায় যে উক্ত তফসিলভুক্ত সম্পত্তি পূর্বে মালিকানা ও দখলদার ছিল,তাহার নিকট থেকে আইয়ুব আলী প্রতিবছর টাকার বিনিময় বর্গাচাষে আবাদ করে আসছিলেন। কালক্রমে উক্ত জমিটির ভিপি হয়ে যায়,এমন সংবাদে রেজাউল করিম রাজা মিয়া সুকৌশলে সেই জমিটি অর্থের বিনিময় লীজ গ্রহণ করে থাকেন। আর সেই থেকে রেজাউল করিম রাজা মিয়া জমিটি জবরদখলের চেষ্টা চালায়। আইয়ুব আলী আরও জানান,জমি থেকে সরে দাঁড়ানোর জন্যে তাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে থাকেন। প্রতি আবাদের মৌসুমে আবাদ করার কিছুদিন পর রাজা মিয়া আবাদ নষ্ট করে আসছেন। এবিষয়ে স্হানীয়রা জানান,রাজা মিয়া বরাবরের মত
অব্যাহত ভাবে আবাদ নষ্ট করে আসছেন। এ বিষয়ে আইয়ুব আলী আরও জানান,ওয়ার্ড সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাহায্যে দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান। তিনি আরও জানান,রেজাউল করিম রাজা মিয়া একজন প্রভাবশালী ব্যক্তি তিনি ক্ষমতাশালীদের অর্থের বিনিময়ে আতাত করে তার বিপক্ষে মতামত দিয়েছেন। এমনকি ক্ষমতাশালীদের ইন্দনেই মৌসুমী জমির আবাদ নষ্টের মূল কারণ রয়েছে বলে জানান। পক্ষান্তরে আইয়ুব আলী একজন ভূমিহীন। একজন ভুমিহীন ও বর্গাচাষী। তার পরিবারের সদস্য সংখ্যা ৫ জন।
জমিটি তার একমাত্র সহায় সম্বল হিসেবে একমাত্র ভরসা। আর অন্য কোন জমি নাই। জমিটি তার কাছ থেকে কেড়ে নিলে পরিবার নিয়ে পথে নামতে হবে। প্রকৃতপক্ষে আইয়ুব আলী একজন ভূমিহীন হওয়ায় তার নামেই উক্ত জমিটি বরাদ্দ দেওয়ার জোর দাবি জানান এলাকার জনসাধারণ। স্হানীয় ভাবে সরজমিনে সঠিক তদন্ত সাপেক্ষে উক্ত জমিটি আইয়ুব আলীর নামে সরকারি ভাবে লীজ প্রদান করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী ভুমি কমিশনারদের প্রতি জোরদাবি জানান। কৃষি আবাদি ফসল বারবার নষ্ট করায় রাজার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews