শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

বেলকুচিতে ফকির পরিবারের টাকা বিতরণের সময় জনতার ধাওয়া;

  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৫৭৯ বার পঠিত



নিজস্ব প্রতিবেদক-

রাত পোহালেই ভোট। ভোটের মাঠে কালো টাকার প্রভাব মুক্ত, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রশাসন মাঠে নেমেছে। সংশ্লিষ্টরা কাজ করছে একটি সুন্দর ভোট অনুষ্ঠিতের জন্য। তবে কোন কিছুর তোয়াক্কা না করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে কালো টাকা বিতরণ করে ভোটারদের প্রভাবিত করছে মোটরসাইকেল প্রতিকের প্রার্থীর পরিবার এমন অভিযোগে প্রতিপক্ষের।

সোমবার রাতে ভাঙ্গাবড়ি ইউনিয়নের কাঙ্গাল মোড় এলাকায় সাধারন ভোটারদের মধ্যে অবৈধ ভাবে টাকা বিতরণের সময় মোটরসাইকেল প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মাসুদ ফকির ও তার বড় ভাই আব্দুস ছালাম ফকির সহ ফকির পরিবারের কয়েকজন জনতার হাতে ধরা পরে। এসময় অবস্থা বেগতিক দেখে সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যায়। তবে স্থানীয়রা তাদের ধাওয়ায় করলে তাদের ব্যবহৃত সাদা রঙের একটি প্রাডো (যার নম্বর ঢাকা মেট্রো ঘ ২১১৪০১) গাড়ি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এর আগে ওই গাড়িতে টাকা নিয়ে এলাকায় ঘুরছিল তারা। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে।

এদিকে দোয়াত কলমের প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জানিয়েছেন, কালো টাকার প্রভাবমুক্ত সহ নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিশ্চিতের জন্য লিখিত দরখাস্ত ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে দেয়া হয়েছে।

এদিকে কালো টাকা বিতরণের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা চলছে। অভিযোগে জানান, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলহাজ বদিউজ্জামান ফকির ভোটের মাঠে কালো টাকার প্রভাব খাটিয়ে ভোটারদের জিম্মি করে কেন্দ্র দখলের পায়তারা করছে। এজন্য নির্বাচনের আগে টাকা নিয়ে ফকির পরিবারে সদস্যরা এমন অবৈধ কর্মকান্ড করছে। নির্বাচনকে কালো টাকার প্রভাব মুক্ত করতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।

এবিষয়ে বক্তব্য নিতে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বদিজ্জামান ফকিরের বড় ভাই আব্দুস ছালাম ফকিরের মোবাইল ফোনে কল দিয়েও পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews