শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

ভাঙ্গুড়ায় ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনে রোড-শো;

  • Update Time : মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
  • ১৪২ বার পঠিত




ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :

দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও নগদবিহীন অর্থনৈতিক কার্যক্রমে জনগণকে উৎসাহিত করতে পাবনার ভাঙ্গুড়ায় বাংলা কিউআর ক্যাম্পেইন উপলক্ষে বর্ণাঢ্য রোড-শো অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে অগ্রণী ব্যাংক পিএলসি, বড়ালব্রিজ শাখার উদ্যোগে আয়োজিত এ রোড-শোতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অংশগ্রহণকারীরা ‘এক দেশ এক QR, লেনদেন বাংলা QR’ লেখা ব্যানার নিয়ে ভাঙ্গুড়া পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। রোড-শো চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, বাংলা কিউআর চালুর ফলে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা একটি একক কিউআর কোডের মাধ্যমে সহজে মূল্য পরিশোধ করতে পারবেন। এতে লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণ আরও সহজ হবে।

রোড-শো শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংক কর্মকর্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগদ অর্থ বহনের ঝুঁকি কমিয়ে স্বচ্ছ ও আধুনিক লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, একটি কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে অর্থ গ্রহণ করা গেলে লেনদেন আরও সহজ ও গ্রাহকবান্ধব হবে।

রোড-শোটি ভাঙ্গুড়া বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews