শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার;

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
  • ১২৭ বার পঠিত




ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় রাত্রিকালীন জরুরি ও বাজার ডিউটি চলাকালে অভিযান পরিচালনা করে ১৮০ পিস কথিত ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬৯ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আবু হুরাইয়া (২৪) নামের এক যুবককে আটক করা হয়। তিনি ভাঙ্গুড়া উপজেলার মসজিদপাড়া এলাকার মোঃ বারিকের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ১৮০ পিস কমলা রঙের কথিত ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬৯,০০০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকামূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫, তারিখ-১৩ আগস্ট ২০২৬ রুজু করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে সন্দেহজনকভাবে চলাফেরার অভিযোগে স্থানীয় লোকজনের সহায়তায় আরও তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন—

মোঃ লিটন (৪০), সাং- চৌবাড়ীয়া ভদ্রপাড়া

মোঃ মোস্তাফিজুর রহমান লিমন (২৮), সাং- চৌবাড়ীয়া ভদ্রপাড়া

মোঃ মাহবুব এলাহী (১৮), সাং- কুমড়াডাঙ্গা

পুলিশ জানায়, সম্ভাব্য অপরাধ ও শান্তিভঙ্গ প্রতিরোধের লক্ষ্যে তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৫১ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ জানান, মাদকদ্রব্য সংক্রান্ত মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ১৫১ ধারায় প্রেরিত ব্যক্তিদের বিষয়েও প্রয়োজনীয় অনুসন্ধান চলমান রয়েছে।

পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews