বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা- তুমি আসবে বলে; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মেধার সঙ্গে মানবিক গুণ অর্জন করতে হবে: ইউএনও মাহামুদুল হাসান; দেবীদ্বারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা; আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, আটক ১; আহসানগঞ্জ স্টেশনে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের উদ্যোগ; পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু,দ্রুত উদ্ধার অভিযানে মানবিকতার নজির ফায়ার সার্ভিসের; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:১৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার; পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত ও ডাকাত সর্দার মিটু শেখ ঢাকায় গ্রেফতার; দুর্গাপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান: ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে বিনষ্ট; শিশুর হাতে চারা, সবুজ ভবিষ্যতের প্রত্যয়—মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ আত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার; কবিতা ; শরৎ কাল; নেছারাবাদে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার; মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি; এনায়েতপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা: ফলের দোকান ও স-মিলে হামলা, ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ৩ মামলা; জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মোহনপুর প্রাণিসম্পদ দপ্তর, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা; দেবিদ্বারে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি; দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম গ্রেপ্তার ;

মাদারীপুরে মাদকসহ শীর্ষ সন্ত্রাসী পল্টু আকাশ গ্রেফতার;

  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৬ বার পঠিত



মুন্সী ফরহাদ হোসেন : মাদারীপুর জেলা

​মাদারীপুরে বিপুল পরিমাণ ইয়াবা, হিরোইন ও নগদ টাকাসহ জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও হত্যাসহ ১৫টি মামলার আসামি পল্টু আকাশকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২৭ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকায় এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আকাশ ফকির ওরফে পল্টু আকাশ পূর্ব রাস্তি এলাকার মৃত পল্টু ফকিরের ছেলে। পুলিশের রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ এহতেশামুল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও ফারিহা রফিক ভাবনার নেতৃত্বে ডিবি এবং সদর থানা পুলিশের একটি যৌথ টিম পশ্চিম রাস্তি এলাকায় আকাশের ভাড়া বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আকাশ ছাদের টিন কেটে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে ধরে ফেলে পুলিশ। তল্লাশি চালিয়ে আকাশের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:​৪০০ পিস ইয়াবা ট্যাবলেট। ১০০ পুরিয়া (১০ গ্রাম) হিরোইন। মাদক বিক্রির নগদ ৬৭,১০০ টাকা।
​মাদক ব্যবসায় ব্যবহৃত ৩টি স্মার্টফোন।
​মাদারীপুর জেলা পুলিশ জানায়, আকাশ দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এর আগেও সে একাধিকবার গ্রেফতার হয়ে জেল খেটেছে। নতুন করে মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
​মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এই ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews