শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

মাদারীপুর ডাসার বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে সংঘর্ষ;

  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১২ বার পঠিত



মুন্সী ফরহাদ হোসেন :মাদারীপুর জেলা

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হওয়াকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজন সাবেক ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের কমপক্ষে ৩ জন লোক আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। (০২ রা) সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকা ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ১৮ নং বাঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হিসেবে নাম দেয়াকে কেন্দ্র করে বালিগ্রাম ইউনিয়র পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খানের সঙ্গে তার চাচাতো ভাই অবসর প্রাপ্ত সেনা সদস্য মাসুদ হোসেন ও সের জামাল খান’দের দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে উভয় পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এবং এসময় তিনটি ঘরের টিনের বেড়া ও ঘরের জানালার গেলাস ভাংচুর করা হয়।

এ সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খানসহ উভয় পক্ষে কমপক্ষে তিনজন লোক আহত হয়। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান বলেন, স্কুলের দাতা সদস্য হওয়া নিয়ে প্রথমে ওরা গতকাল স্কুলের শিক্ষকদের মারধর করেছে। আজ বাজারে বসে এ নিয়ে কথা কাটা-কাটি হয়। আমি নিষেধ করায় সের জামাল ও তার ভাই অবসর প্রাপ্ত সেনা সদস্য মাসুদ হোসেন খান আমার উপরে হামলা চালিয়েছে।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদ হোসেন খান বলেন,আমার উপর হামলা করেছে, তিনটি ঘর ভাংচুর করে। আমি আমার নিরাপত্তা নিয়ে সংশয় আছি। এখন যৌথ বাহিনীর লোকজন এসেছে।
তারা যাহাতে এঘটনায় কঠোর ব্যবস্থা নেয়,এটা কামনা করছি।
এ ব্যাপারে ডাসার থানার এস.আই কামরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেনা সদস্যদেরকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews