শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

মোংলায় বিদেশি জাহাজ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ;

  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৫৯৬ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম
মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

শনিবার (১ জুন) গভীর রাতে পৌর শহরের ১ নম্বর লেবার জেটি এলাকা থেকে কোস্টগার্ড এই তেল জব্দ করলেও এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসির ইবনে মাহাসীন জানান, মোংলা বন্দরে অবস্থানরত পানামা পতাকাবাহী ‘ইয়াস স্কাই’ জাহাজ থেকে ২১৭ ব্যারেল জ্বালানি তেল পাচার হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা শহরের অভিযান চালায়। পরে ১ নম্বর লেবার জেটি থেকে এই তেল জব্দ করেন তারা। তবে এ সময় এর সাথে জড়িত কাউকে না পাওয়ায় আটক করা যায়নি। পরে জব্দকৃত তেল মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষের জয়েন্ট কমিশনার (জেসি) মো. মাহফুজুর রহমান বলেন, মো. বেল্লাল হোসেন নামধারী কাস্টমস ভেন্ডার লাইসেন্স মেসার্স এবি সিদ্দিকের অনুকূলে এই তেল নামানো হয়েছে। এ বিষয়ে ওই ব্যক্তিকে ৫ লাখ ৫৭ হাজার ২২৪ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল শাহীন রহমান বলেন, মোংলা বন্দরে অবস্থানরত জাহাজ থেকে পাচার বা চুরি রোধসহ নিরাপত্তার বিষয়ে নদীতে কোস্ট গার্ডের টহলে থাকার কথা। কিন্তু তাদের চোখ ফাঁকি এই ঘটনা ঘটলো, তাদের দায়িত্বে অবহেলা ছিল কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, কারা জড়িত। এরপরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews