বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

মোংলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল জব্দ;

  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

মোংলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ এর আওতায় বিভিন্ন নদ-নদীতে অভিযান পরিচালনা করা হয়। দিনব্যাপী পশুর নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
শনিবার (২৭ অক্টোবর) মোংলার পশুর নদীতে অভিযান পরিচালনা করে ৩ হাজার মিটার নেট জাল, ২শ মিটার চরগড়া জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ জাল আগুনে পুরিয়ে বিনষ্ট করা হয়। এসময় মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, মৎস অফিসের কর্মকর্তাগন ও নৌবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস জানান, ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।
এ সময় নদীতে ইলিশ মাছ শিকারীদের মাছ শিকারে বিরত রাখতে উপজেলা ও জেলা প্রশাসনের সাথে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনীর সমন্বয়ে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য ইলিশ মাছ শিকার থেকে প্রান্তিক জেলেদের ভিজিএফ এর আওতায় প্রত্যেককে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এবং মা ইলিশ সংরক্ষণে নদীতে মাছ শিকার থেকে বিরত রাখতে বিশেষভাবে প্রচার অভিযান পরিচালনা করা হয়!

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews