শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

মোংলার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে- মেয়র আব্দুল খালেক;

  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৭৯ বার পঠিত



বাগেরহাট জেলা প্রতিনিধি

আসন্ন উপজেলা নির্বাচনে শান্তি-উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আ: খালেক বলেছেন, মোংলা এক সময় ছিল বাতির নিচে অন্ধকার। ২০০৮ সালের নির্বাচনের পর শেখ হাসিনা সরকার মোংলা-রামপালেে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। এক সময় সন্ত্রাসের রাজত্ব, সন্ত্রাসের জনপদ বলে যে মোংলা পরিচিত ছিল সেই মোংলা এখন শান্তি ও শৃঙ্খলা ফিরে এসেছে। এই রামপাল-মোংলায় আর সন্ত্রাসের রাজত্ব করতে দেওয়া হবে না। মোংলার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে আপনারা তাকেই ভোট দিবেন।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মোংলা শ্রমিক সংঘ চত্বরে পৌর আ’লীগের আয়োজনে বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ১৯৯১ সাল থেকে এই পর্যন্ত আমি রামপাল-মোংলার মানুষের কাছে ঋণী। আমার সফলতার সব কিছুই এই মোংলা-রামপালের মানুষ। সুতরাং আমি যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, মৃত্যুর আগ পর্যন্ত আমি রামপাল-মোংলার মানুষের সাথেই আছি। কারণ এই রামপাল-মোংলাই আমার প্রাণ। আমার প্রতি রামপাল-মোংলার মানুষের ভালোবাসার টান ও ঋণ কোনোদিনই শোধ করতে পারব না।

পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম’র সঞ্চালনায় কর্মী সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, উপজেলা আ’লীগের সাধারণ সাম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আ: সালাম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হোসেন, পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, পৌর কাউন্সিলর বৃন্দ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা সমাবেশ অংশ নেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews