বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

ময়মনসিংহে কোতোয়ালি থানা পু‌লি‌শের অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৬;

  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৬৭১ বার পঠিত




ডেক্স রি‌পোর্টার;

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই আজগর আলী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে বাউন্ডারী রোড এলাকা থেকে মাদক মামলার আসামী মশিউর রহমান রানা, মোঃ হৃদয়কে ৫ গ্রাম হেরোইনসহ, এসআই শামছুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে আর কে মিশন রোড থেকে মাদক মামলার আসামী মোঃ ফরিদ মিয়া, মোঃ রকিকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ, এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কৃষ্টপুর ভৈরব রেললাইন এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী ইসরাফিল, বকরত আলীকে গ্রেফতার করে।
এসআই মাসুদ জামালী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে আমিন বাজার এলাকা থেকে চুরি মামলার আসামী রবিন, সুমনকে গ্রেফতার করে।
মাদক দ্রব্য সংস্থা থানায় এলাকায় অভিযান পরিচালনা করে দিঘারকান্দা বাইপাস মোড় থেকে অন্যান্য মামলার আসামী আঃ মতিন, আঃ মোতালেব ও সুমন,
এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কেওয়াটখালী পাওয়ার স্টেশন এলাকায় থেকে অন্যান্য মামলার আসামী ফরহাদ,
এএসআই নূরে আলম, সংগীয় অফিসারও ফোর্স সহ অভিযান পরিচালনা করে বোররচর গুচ্ছ গ্রাম বাজার সংলগ্ন এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ কামরুজ্জামান, লিয়াকত আলী,
এএসআই কামাল হোসেন, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকা থেকে অন্যান্য মামলার আসামী সোহেল এবং দিঘারকান্দা বাইপাস মোড় অন্যান্য মামলার আসামী আঃ মতিন, আঃ মোতালেব ও সুমনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই মাসুদ জামালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ বিপ্লবকে গ্রেফতার করে। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews