রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা; কাউখালীতে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত;

শাহজাদপুরে সাংবাদিক জাহানের বাড়িতে হামলা ভাংচুর;

  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত

মো: সোহরাওয়ার্দী হোসেন, ব্যুরো প্রধান রাজশাহী

দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক মো: মুমীদুজ্জামান জাহানের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের চুনিয়াখালিপাড়া মহল্লার বাড়িতে সোমবার গভির রাতে দূর্বৃত্তরা হামলা চালিয়ে জানালার গ্লাস ভাংচুর করে ১০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় সাংবাদিক জাহানের বাবা আনোয়ার হোসের বাদি হয়ে মঙ্গলবার সকালে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী আনোয়ার হোসেন বলেন, ব্যাংক থেকে ৭ লাখ টাকা ঋণ তুলে না দেয়ায় আমার ছোট মেয়ে হাবিবুল্লাহনগর ইউনিয়নের কুমিরগোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা: আইরিন পারভীনকে (৪২) কিছুদিন আগে তার অর্থলোভী পাষন্ড স্বামী আজিজুর রহমান বিদ্যুৎ(৪৪) গলা টিপে ও মাছ কাটা বটি দা দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এছাড়া প্রায় ১ মাস ধরে তার ৫ বছরের মেয়ে আবিদা আনজুমকে পাবনার সাঁথিয়া উপজেলার ছেচানিয়া আফতাব নগর নাছিমা পারভীন বিনা(৪৭) নামের বোন ও তার স্বামী আল আমিনের বাড়িতে আটকে রেখেছে। এরপর থেকে মায়ের জন্য রাতদিন কান্নাকাটি করে ৫ বছরের অবুঝ শিশু আবিদা আনজুম অসুস্থ্য হয়ে পড়লেও তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিচ্ছে না সাতবাড়িয়া ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান ও চর বেলতৈল গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে অর্থলোভী আজিজুর রহমান বিদ্যুৎ। এ ঘটনায় গত ২২ এপ্রিল সোমবার দুপুরে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার মেয়ে আইরিন পারভীন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এ হামলার ঘটনা ঘটাতে পারে। এ ছাড়া আমার বাড়ির সামনে মাদকসেবি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের উৎপাতে অতিষ্ঠ্য হয়ে মাঝেমধ্যে আমি ও আমার পরিবারের লোকজন তাদের বাঁধা নিষেধ করে থাকি। অপরদিকে আমার বড় ছেলে মো: মুমীদুজ্জামান জাহান একজন সাংবাদিক। সে প্রায়ই বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির বিরুদ্ধে বস্তুানষ্ঠ্য ও সত্য তথ্য তুলে ধরে সংবাদ পরিবেশন করে থাকে। এ সব কারণে ক্ষুব্ধ দূর্বৃত্তরা এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এ বিষয়ে সাংবাদিক জাহান বলেন, সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে দূর্বৃত্তরা হামলা চালিয়ে জানালার গ্লাস ভাংচুর করে পালিয়ে যায়। বিকট শব্দে আমরা ঘুম থেকে জেগে উঠে এ অবস্থা দেখতে পাই।  

এ বিষয়ে আজিজুর রহমান বিদ্যুৎ এ অভিযোগ অস্বীকার করে বলেন, হামলা ও জানালার গ্লাস ভাংচুরের সাথে আমি জড়িত নই।

শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews