বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠিত;

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১১১ বার পঠিত

মুন্সি ফরহাদ হোসেন, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে “শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। মানবিক সংগঠন অপারেশন জেনারেশন-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফিন। তিনি বলেন, শিশুদের প্রতি ভালোবাসা, শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এমন মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম, অপারেশন জেনারেশনের প্রোগ্রাম ডিরেক্টর (অপারেশন) আলবার্ট আশিক বৈরাগী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন কাজী জাহাঙ্গীর হোসেন (এমজেএফ)।
অনুষ্ঠানে অতিথিরা শিশুদের হাতে ভালোবাসার উপহার তুলে দেন এবং তাদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও কোমলমতি শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতেই অপারেশন জেনারেশনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews