শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগে তদন্তের নির্দেশ;

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪৫ বার পঠিত




নিজস্ব প্রতিবেদক, জামালপুর:

জামালপুরের সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে জামালপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান আবেদনটি গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মাসুদুর রহমান বর্তমানে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।
জানা যায় , গত ৪ জুলাই মাদারগঞ্জ উপজেলার বালিঝুড়ি পশ্চিমপাড়া এলাকার লেবু মিয়ার ছেলে তামিম আহমেদ সবুজ (ওরফে পিচ্চি সবুজ) (৩৫)-কে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মাসুদুর রহমান। সংবাদটিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী এবং নিজেকে জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি পরিচয়দানকারী তামিম আহমেদ সবুজের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। এছাড়া তিনি মাদারগঞ্জ এ.এইচ.জেড. সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও পরিচিত।‘স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থীর ভিডিও ভাইরাল, চলছে আলোচনা-সমালোচনা’ শিরোনামে প্রকাশিত ওই সংবাদটি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং সাংবাদিক মাসুদুর রহমানের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশ করা হয়। পরদিন ৫ জুলাই বিষয়টি মাদারগঞ্জ উপজেলা বিএনপির নজরে এলে দলটির পক্ষ থেকে তামিম আহমেদ সবুজকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জিডির তদন্তের আবেদনে অভিযোগে বলা হয়েছে, ওই সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে ৫ জুলাই সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে জামালপুর শহরের মালগুদাম রোড এলাকায় অবস্থানকালে তামিম আহমেদ সবুজ তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর ০১৬১৭-৮২২৮৪৫ থেকে সাংবাদিক মাসুদুর রহমানের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৯৭৮-৫০৫২৪৪-এ কল ও বার্তা পাঠিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় সাংবাদিক মাসুদুর রহমান ৫ জুলাই জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৫২, তারিখ: ০৫/০৭/২০২৬) করেন।
উল্লেখ্য যে , অভিযুক্ত তামিম আহমেদ সবুজের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে উচ্ছৃঙ্খল আচরণ, চাঁদাবাজি, সাধারণ মানুষ ও নারীদের মারধর, ব্ল্যাকমেইল করে ভিডিও ধারণের মাধ্যমে অর্থ আদায়ের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করে তাদের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করারও অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক মাসুদুর রহমান বলেন,
“সংবাদ প্রকাশের পর থেকেই তামিম আহমেদ সবুজ আমাকে হোয়াটসঅ্যাপে বারবার কল ও মেসেজ দিয়ে সংবাদ ও ফেসবুক পোস্টটি সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন এবং বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। আমি তাকে জানাই, সংবাদ বা পোস্ট সরানো সম্ভব নয়। যদি তার কোনো বক্তব্য বা প্রতিবাদ থাকে, তাহলে তা মাদারগঞ্জের স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ করতে পারেন। কিন্তু পরদিন তিনি আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দেন এবং মেসেজের মাধ্যমেও ভয়ভীতি প্রদর্শন করেন। পরে আমি জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করি।”
তিনি আরও জানান, “থানার পক্ষ থেকে এএসআই খোকন মিয়া বিষয়টি তদন্তের জন্য প্রয়োজনীয় আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছি।”
মাসুদুর রহমান

০১৯৭৮৫০৫২৪৪

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews