শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পিরোজপুরে দোয়া ও মোনাজাত;

  • Update Time : শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
  • ১২৫ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও বরেণ্য ইসলামী বক্তা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার(১৪আগস্ট) পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে জুমার নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে পরিবারের সদস্য ও উপস্থিত নেতাকর্মীরা তাঁর কবর জিয়ারত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজো ছেলে ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী, সেজো ছেলে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী,বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব,জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ পরিবারের সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য,স্বজন ও দেশবাসীর শান্তি,কল্যাণ ও মঙ্গল কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন তাঁর মেজো ছেলে শামীম সাঈদী।
উল্লেখ্য,মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ২০২৩ সালের ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার পারিবারিকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews