শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন নওগাঁর আহসানগঞ্জ স্টেশন, দুর্ভোগে যাত্রীরা;

  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৬৮ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে। প্ল্যাটফর্মের ছাউনি নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি চুঁইয়ে পড়ে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পুরো প্ল্যাটফর্ম পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
ঢাকা-চিলাহাটি, ঢাকা-পঞ্চগড়, রাজশাহী-চিলাহাটি, রাজশাহী-পঞ্চগড় ও খুলনা-চিলাহাটি রুটের একাধিক আন্তঃনগর ও মেইল ট্রেনের যাত্রাবিরতি থাকায় প্রতিদিন শত শত মানুষ এই স্টেশন ব্যবহার করেন। কিন্তু প্ল্যাটফর্মের ইট উঠে বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়া, বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং বৃষ্টির সময় পানি জমে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্টেশনটির সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। রাজস্ব আয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও সেবার মান উন্নয়ন না হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে।
আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম দ্রুত সংস্কারের দাবি জানান। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, স্টেশনটির বেহাল অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার আহম্মাদ হোসেন মাসুম জানান, স্টেশনের প্ল্যাটফর্ম ও যাত্রী ছাউনি সংস্কারের জন্য পূর্বে দরপত্র আহ্বান করা হলেও কোনো ঠিকাদার অংশ না নেওয়ায় তা বাতিল হয়েছে। শিগগিরই পুনরায় দরপত্র আহ্বান করা হবে এবং আগামী অর্থবছরের মধ্যেই সংস্কার কাজ সম্পন্নের চেষ্টা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews