শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

সিরাজগঞ্জে ২য় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার: পুলিশ অভিযুক্তের খোঁজে;

  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩৫২ বার পঠিত




স্টাফ রিপোর্টার;

মাগুরায় ৮ বছরের শিশুর ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় যখন পুরো দেশ শোকে মুহ্যমান, তখনই সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামে গত রবিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে এক স্কুলছাত্র ওই ছাত্রীকে বাড়ির পাশে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও ব্যর্থ হয় পরিবার। বুধবার (১৩ মার্চ) ঘটনাটি জানাজানি হলে পুলিশ তদন্ত শুরু করে।
তিনি বলেন, পুলিশের প্রচেষ্টায় শিশুটিকে বুধবার (১২ মার্চ) রাত ১টার দিকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা নজরদারিতে রাখা হয়েছে। ওসি আরও জানান, ভুক্তভোগীর বাবা থানায় এসে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।
এদিকে, শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. উম্মে রুমান লীমা বলেন, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে চূড়ান্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। বর্তমানে শিশুটির রক্তক্ষরণ বন্ধ রয়েছে এবং তার চিকিৎসা চলছে।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. উম্মে রুমান লীমা বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের ধারণা পাওয়া গেছে। বর্তমানে শিশুটির রক্তক্ষরণ বন্ধ আছে। মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews