শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

৮৪ নং বংখড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আতিয়ার রহমান; শিক্ষার মানোন্নয়নে নতুন নেতৃত্বের অঙ্গীকার;

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার পঠিত




​মো: সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী ৮৪ নং বংখড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও মানসম্মত পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আতিয়ার রহমান।
​নতুন এই কমিটির ওপর আস্থা রেখে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা বিদ্যালয়ের আধুনিকায়নে বড় ধরণের প্রত্যাশা ব্যক্ত করেছেন। কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ মাসুদ রানা (পিতা: মৃত আঃ গফুর প্রাং) এবং মোছাঃ শান্তনা আক্তার মুন্নী (পিতা: মোঃ মোন্নাফ শেখ)।
​নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী আকছেদ আলী বলেন, “এই বিদ্যালয়টি আমাদের এলাকার শিক্ষার মূল ভিত্তি। মোঃ আতিয়ার রহমান একজন কর্মঠ ও দায়িত্বশীল মানুষ। আমরা বিশ্বাস করি, তার বলিষ্ঠ নেতৃত্বে বিদ্যালয়টি অত্র অঞ্চলে একটি আধুনিক ও মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।”
​বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে স্থানীয় জনপ্রতিনিধি সান্তাহার বলেন, “শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। ৮৪ নং বংখড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমাদের এলাকার গর্ব। বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন ম্যানেজিং কমিটির প্রতিটি পদক্ষেপে আমার সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা থাকবে।”
​বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উন্নয়নের রূপরেখা তুলে ধরে নবনির্বাচিত সভাপতি মোঃ আতিয়ার রহমান বলেন, “শিক্ষার্থীরাই আমাদের আগামীর সম্পদ। আমি মনে করি, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিদ্যালয়মুখী করা অত্যন্ত জরুরি। আমি প্রতিটি ছাত্র-ছাত্রীর শিক্ষা নিশ্চিত করতে এবং তাদের পাঠদানকে আনন্দদায়ক করে তুলতে বদ্ধপরিকর। এছাড়া বিদ্যালয় সংক্রান্ত যে কোনো উন্নয়নে আমি অভিভাবক ও এলাকাবাসীর পরামর্শকে সর্বাধিক গুরুত্ব দেব।
​স্থানীয় সচেতন মহল ও অভিভাবকবৃন্দ নতুন এই ম্যানেজিং কমিটিকে স্বাগত জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে ৮৪ নং বংখড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews