শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

মঠবাড়িয়ায় এক সন্তানের জননীকে কুপিয়ে জখমের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা;

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৫৫ বার পঠিত




ডেস্ক রিপোর্টার;

পিরোজপুরের মঠবাড়িয়ার জরিপেরচর গ্রামের লিমা আক্তার নামে এক সন্তানের জননীকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত লিমা আক্তার মঙ্গলবার বাদী হয়ে জরিপেরচর গ্রামের মজিদ হাওলাদারের পুত্র মোঃ ফরিদ হাওলাদারকে প্রধান ও মাহমুদ কাজীকে ২নং আসামী করে থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় এজাহার নামীয় ৬জন সহ অজ্ঞাতনামা আরো ৩-৪জনকে আসামী করা হয়েছে। মামলায় বাদী উল্লেখ করেছেন, ৪নং আসামী মোঃ ইউনুছ তার সৎ ভাই। অন্যান্য আসামীরা তার দলীয় লোক। আসামীদের সাথে জমিজমা নিয়ে লিমার দীর্ঘদিন ধরে বিরোধ চলমান। বিরোধকে কেন্দ্র করে গত ৭ মার্চ কতেক আসামীরা লিমাকে পিটিয়ে গুরুত্বর জখম করে। এ বিষয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ১৯ মার্চ ওই অভিযোগ অগ্রগতি জানার জন্য থানায় যান এবং থানা থেকে বাড়ি ফেরার পথে রাত দশটার দিকে লিমার বাড়ির সম্মুখ ইট সলিং রাস্তায় পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা বিবাদীরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews