বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

আত্রাইয়ে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ;

  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

“জিতবে এবার কৃষক শ্রমিক জিতবে চাষা ভূষা,
জিতবে এবার মাঝি মাল্লা জিতবে দাঁড়িপাল্লা” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ টায় মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ময়েন উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো.খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ড. মোহাম্মদ জিয়াউল হক। আত্রাই উপজেলা জামাতের আমির মোঃ আসাদুল্লাহ আল গালিব। থানা সেক্রেটারি মোঃ তোজাম্মেল হক। সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নওগাঁ জেলার সাধারণ সম্পাদক আমিরুল হক। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আত্রাই উপজেলা মোঃ ওসমান গনি। বক্তারা শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি বলেন— “শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ জামায়েত ইসলামী শ্রমিক অধিকার আদায় ও ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”সমাবেশে শতাধিক ভ্যান শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো.খবিরুল ইসলামের পক্ষ থেকে ভ্যান চালকদের মাঝে একটি করে গেঞ্জি ও খাবারের প্যাকেট বিতরন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews