বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

পিরোজপুরে কদমতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত;

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৩ বার পঠিত



পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর কদমতলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি)বাদ আছর কদমতলা জর্জ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ নং কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে,উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন,জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম ,জেলা বিএনপির সিঃযুগ্ম-আহবায়ক এলিজা জামান,কদমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন শেখ, সহ-সভাপতি আব্দুর রহিম,সাংগঠনিক সম্পাদক মো: জালাল সেখ প্রমুখ।
বেগম খালেদা জিয়াকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা আবেগাপ্লুত হয়ে পরেন। বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো, দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
একইসাথে তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবার এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন। ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews