শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

আত্রাইয়ের বড়শিমলাতে সিগারেট কেনার টাকা না পেয়ে মা ও ছেলেকে পিটিয়ে জখম;

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৩৯ বার পঠিত



মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় সিগারেট কেনার টাকা না দেওয়ায় এক যুবক ও তাঁর মাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আত্রাই উপজেলার ৮ নং হাট কালুপাড়া ইউনিয়নের বড়শিমলা গ্রামে গত ৪ এপ্রিল বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ সুফিয়া বিবি (৫০) বাদী হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল আনুমানিক ৫টার দিকে বড়শিমলা গ্রামের জনৈক ইউসুফ আলীর দোকানের সামনে সুফিয়া বিবির ছেলে মোঃ হাবিব ইসলামের কাছে সিগারেট কেনার জন্য টাকা দাবি করেন একই গ্রামের মোঃ আঃ কুদ্দুস ওরফে সাগর (৩০)। হাবিব টাকা দিতে অস্বীকৃতি জানালে সাগর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
একপর্যায়ে সাগরের বাবা মোঃ সোহরাব হোসেনের (৫৫) নির্দেশে সাগর বাঁশের লাঠি দিয়ে হাবিবকে এলোপাতাড়ি মারধর করেন। হাবিব মাটিতে পড়ে গেলে সাগর তাঁর বুকের ওপর চেপে বসে গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। এ সময় ছেলেকে বাঁচাতে মা সুফিয়া বিবি এগিয়ে এলে বিবাদীরা তাঁকে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
পরে স্থানীয় বাসিন্দা মোঃ লুৎফর রহমানসহ প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর দেওয়া অভিযোগে সুফিয়া বিবি উল্লেখ করেন, পারিবারিক ও পূর্ব শত্রুতার জের ধরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আত্রাই থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews