শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

সংখ্যালঘু পরিবারকে হুমকি: প্রাণভয়ে আতঙ্কে দেশ ছাড়ার অভিযোগ;

  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৮৫ বার পঠিত



মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গদাধরদী গ্রামে এক সংখ্যালঘু অসহায় পরিবারকে অব্যাহত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী চিন্ময় কর্মকার অনীক প্রাণনাশের আশঙ্কায় ইতোমধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন। এদিকে তার পরিবারের সদস্যরাও চরম নিরাপত্তাহীনতায় মধ্যে দিন কাটাচ্ছেন। গত সোমবার সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরিবার সূত্রেজানা যায়, চিন্ময় কর্মকার অনীককে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী মহল নানা ধরনের হুমকি-ধামকি প্রদর্শন করে আসছিলো। এ ঘটনায় তিনি প্রানভয়ে জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশ ছাড়তে বাধ্য হন। তবে তিনি দেশ ত্যাগ করার পরও তার বাবা অরুন চন্দ্র কর্মকার এবং মা অলোকা রানী কর্মকারকেও  হুমকি দিয়ে আসছে ওই প্রভাবশালীরা। তবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, অভিযুক্তরা প্রকাশ্যে জানিয়ে দিয়েছে—চিন্ময় কর্মকার অনীককে দেখামাত্রই কুপিয়ে হত্যা করা হবে। এ ঘটনায় ওই পরিবারের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। নাম প্রকাশে স্থানীয় কয়েকজন জানান, সংখ্যালঘু পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তবে এ বিষয়ে জানতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি বা তারা অবগত নয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews