সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

কাউখালীতে র‍্যাব-৮ ও প্রশাসনের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা,ডিজেল জব্দ;

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় র‍্যাব-৮,বরিশাল ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় এবং বিপুল পরিমাণ ডিজেল তেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর গোয়েন্দা তৎপরতায় অধিক মূল্যে তেল বিক্রি ও অবৈধ মজুদের তথ্য নিশ্চিত করা হয়। পরে দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,কোম্পানি কমান্ডার (স্পেশাল কোম্পানি) এবং র‍্যাব সদস্যরা।
অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত ডিজেল তেল সরকারি নিয়োগপ্রাপ্ত ঠিকাদারের মাধ্যমে নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পেট্রোলিয়াম আইন,২০১৬-এর ৪(খ) ধারা ভঙ্গ এবং ২০(১)(খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধে লাইসেন্স ও বৈধ ক্রয় রশিদ ছাড়া ডিজেল বিক্রির দায়ে ব্যবসায়ী মোঃ আনসার তালুকদারের কাছ থেকে ৮০০ লিটার এবং তপন কুন্ডুর কাছ থেকে ৯০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৪০ ধারায় নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রির অপরাধে ব্যবসায়ী রতন দাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‍্যাব কর্মকর্তারা জানান,দেশে ভোজ্য তেল, ডিজেল ও পেট্রোলের অতিরিক্ত মূল্য আদায় এবং অবৈধ মজুদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews