সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি; পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাসুদ হাওলাদারের বিশাল শোভাযাত্রা;

বাজারে দেশি জাতের গুটি লিচু পাওয়া যাচ্ছে ;

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২২৬ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ ;
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আত্রাই উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে দেশি যাতিও লিচু দেখা যায়তেছে খেতে কিছুটা টক হলেও রঙিন এই লিচু দেখে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন লিচু দোকানে। মধুর মাসের বাজারে ওঠা প্রথম লিচু হওয়ায় এখন প্রতি ১০০ লিচুর দাম এখন ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। অনকেটা দাম চড়া।
দেশি জাতের লিচুগুলো একটু টক ও হালকা মিষ্টি।তবে টসটসে মিষ্টি লিচু আসবে কিছু দিন পরে। আর কয়েকদিন পর বিভিন্ন উন্নত জাতের লিচু বাজারে পাওয়া যাবে।তখন বিভিন্ন জাতের লিচু উঠলে দামও কিছুটা কমবে। মাদ্রাজি,বোম্বাই, বেদানা,চায়না,কাঁঠালি বোম্বাই কোনটাই এখনো আসেনি।এসব লিচু বেশ সাইজের হয়ে থাকে,প্রচুর রসালো ও খেতে মধুমিষ্টি।
মৌসুমের প্রথম ফল বাজারে আসায় দামটা একটু বেশি।তবে অন্যান্য জাতের লিচু বাজারে উঠলে দাম কমে যাবে। বান্দাইখাড়া বাজারসহ আত্রাই উপজেলার বভিন্ন বাজারে লিচুর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।তারা জানিয়েছেন,বাজারে এসেছে গুটি জাতের দেশি লিচু।এলাকার আশপাশের বাগানগুলো থেকে লিচু এনে এখানে বিক্রি করছেন তারা। প্রতি একশ’ লিচু বিক্রি করছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। দাম চড়া এটিও মানছেন ক্রেতারা।তবে আবহাওয়া অনুক‚লে না থাকায় সরবরাহ কম থাকায় দাম এবার একটু বেশি হয়েছে বলেও দাবি করছেন এ ফল ব্যবসায়ীরা।তাই মৌসুমের নতুন ফল হিসেবে তুলনামূলক একটু বেশি দামেই লিচু কিনতে হচ্ছে ক্রেতাদের।
বাগান মালিকরা বলছেন, উন্নতমানের জাত হিসেবে বোম্বাই, মাদ্রাজি, কাদমি, মোজাফফরপুরী, বেদানা, কালীবাড়ি, মঙ্গলবাড়ি, চায়না-৩, বারি-১, বারি-২ ও বারি-৩ জাতের লিচু উৎপাদিত হয়। এর মধ্যে বোম্বাই লিচুর চাহিদা বেশি। সবচেয়ে বেশি গাছ রয়েছে বোম্বাই লিচুরই।বাজারে দুই একদিনের মধ্যে।এবিষয়ে কৃষি সমপ্রসারণ অধিদফতর বলছে, গত কয়েক বছরে আমের পাশাপাশি শুধু লিচু চাষ করেই শতাধিক চাষি স্বনির্ভর হয়ে উঠেছেন।লিচু চাষেও কৃষকের আগ্রহ বাড়ছ।লিচু চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়ে ওঠায় এবার লিচুতেও নীরব বিপ্লব ঘটতে চলেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews