শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

বেলকুচিতে খড়েরপালা থেকে রিভলভার উদ্ধার;

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩০৭ বার পঠিত



মো: সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় খড়েরপালার ভেতর থেকে একটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে ) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর মোবাইল ফোনের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চাঁদ মেটুয়ানী গ্রামের মোঃ রাজু সরকার (৩৫) এর বসতবাড়ির সামনে থাকা খড়েরপালার মধ্যে একটি রিভলভার রয়েছে। সংবাদের ভিত্তিতে বেলকুচি সার্কেলের নেতৃত্বে বেলকুচি থানার এসআই মোঃ মামুনুর রশিদ, এএসআই মোঃ মুকুল হোসেন, এএসআই মোঃ হালিম, এএসআই নয়ন কৃষ্ণ হোড়সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
পরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে খড়েরপালা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews