শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও জনবান্ধব পঞ্চক্রোশী গড়ার প্রত্যয়ে লুৎফর রহমান: পাশে দাঁড়িয়েছেন সর্বস্তরের জনগণ” কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিকায় ১২ ‘হটস্পট’ কাউখালীর আমরাজুড়ী ফেরিঘাটে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন; কাউখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, “তরুণদের সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান” পটুয়াখালীতে মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু; সদর দক্ষিণ থানায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা: এমপি মনিরুলের ফেসবুক স্ট্যাটাসে নয়া মোড়; পিরোজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার; দে‌বিদ্বা‌রে স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি গঠন; বেপরোয়া গতিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি নিহত; কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত;
Title :

ধান মাড়াইয়ের মেশিন সরানো নিয়ে সংঘর্ষ, আহত ৪;

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০২ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার পবনডাঙ্গা গ্রামে ধান মাড়াইয়ের মেশিন সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, গত রোববার সন্ধ্যায় পবনডাঙ্গা গ্রামের দুলাল হোসেনের বাড়ির সামনে হেরিং রাস্তার ওপর রাখা ধান মাড়াইয়ের মেশিন সরানো নিয়ে বিরোধের সূত্রপাত হয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
অভিযোগে বলা হয়, এ সময় রাকিব হোসেনকে বাঁশের লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করা হলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন সাদেক হোসেন, সোহাগ হোসেন ও মিজানুর রহমান। তারাও হামলার শিকার হন। আহতদের মধ্যে সাদেক হোসেনের হাত ভেঙে গেছে বলে জানা গেছে।
এছাড়া হামলার সময় মিজানুর রহমানের পকেটে থাকা প্রায় ২৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর সোমবার আহতদের স্বজন আব্দুল আলিম বাদী হয়ে আত্রাই থানায় এজাহার দায়ের করেন। এতে পবনডাঙ্গা গ্রামের কয়েকজনসহ মোট ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews