রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর; কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ; বাণী ছন্দ – ৩; মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ তালুকদার; প্রকাশিত সংবাদের প্রতিবাদ; কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ; বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবিদ্বারবাসীকে সাইদুর রহমান লিটলের শুভেচ্ছা; কাউখালীতে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত;

পিরোজপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত;

  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন পিরোজপুর:

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়,প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬। বুধবার (১৩মে) জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পিরোজপুরের যৌথ আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে পিরোজপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ আব্দুর-সাইফ- রাজ্জাক স্মৃতি সেবা পক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয় পিরোজপুরের উপ-পরিচালক ইকবাল কবির। জেলা প্রশাসক আবু সাঈদের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আলাউদ্দিন ভূঁইয়া জনি। স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পিরোজপুরের কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহিম খলিল। এছাড়াও বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক,অভিভাবক ও সচেতন নাগরিকরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন,অটিজম কোনো রোগ নয়,এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। অটিজমে আক্রান্ত শিশুদের অবহেলা না করে তাদের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবার ও সমাজের ইতিবাচক সহযোগিতা পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভূঁইয়া জনি বলেন, “অটিজমসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের শিক্ষা, চিকিৎসা ও দক্ষতা উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।”সভাপতির বক্তব্যে উপ-পরিচালক ইকবাল কবির বলেন, “অটিজম নিয়ে সচেতনতা বৃদ্ধি পেলেই বৈষম্য কমবে। সমাজের প্রতিটি মানুষকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অটিজমসম্পন্ন শিশুদের পাশে দাঁড়াতে হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews