বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

পিরোজপুরে সাংবাদিকদের ঐতিহাসিক মিলনমেলা: তিন সংগঠনের ঐক্যবদ্ধ পথচলার অঙ্গীকার;

  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২০৫ বার পঠিত



পিরোজপুর প্রতিনিধি:
মো.নুরুজ্জামান খোকন

পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য,পেশাগত ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে ঈদ-পরবর্তী এক ব্যতিক্রমী মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০মে) সন্ধ্যা সাড়ে ৭টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনকে জেলার সাংবাদিক সমাজে এক ঐতিহাসিক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন অংশগ্রহণকারীরা।
‘পিরোজপুর সাংবাদিক ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার তিনটি প্রধান সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ একই মঞ্চে উপস্থিত হয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ,পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের যেকোনো সংকট-সংগ্রামে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন,পিরোজপুরের সাংবাদিক সমাজে বিভেদ বা দূরত্বের কোনো স্থান নেই। সবাই একটি বৃহত্তর পরিবার। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলার সার্বিক উন্নয়নে তিনটি সংগঠন ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। কোনো সংবাদকর্মী বিপদে পড়লে দল-মত নির্বিশেষে সবাই তার পাশে দাঁড়াবে বলেও নেতৃবৃন্দ আশ্বাস দেন।
সভায় ঐতিহ্যবাহী পিরোজপুর প্রেসক্লাবকে জেলার সাংবাদিকদের মূল ও অভিভাবক সংগঠন হিসেবে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম নকিব নাসরুল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু,সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউল হক জিয়া, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি কুমার শুভ রায় এবং দপ্তর সম্পাদক তামিম সরদার।
এছাড়া পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক নাঈম তালুকদার উপস্থিত থেকে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।
পিরোজপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা গাজী কামরুজ্জামান শুভ্র,উপদেষ্টা এস এম সোহেল বিল্লাহ,সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নাসীর উদ্দিন, সহ-সভাপতি মাইনুল ইসলাম মামুন ও মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহিন ফকির,দপ্তর সম্পাদক এম এ নকিব নাছরুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক মো.নুরুজ্জামান খোকন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন পলাশসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় সদস্য মেহেদী হাসান নয়ন, কাজী শাহাদাত হোসেন,মো. নজরুল ইসলাম সবুজ ও মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতে আমন্ত্রিত সাংবাদিক নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ঈদ উপহার প্রদান করা হয়। পরে দেশের কল্যাণ,সাংবাদিক সমাজের ঐক্য এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আনন্দঘন,সম্প্রীতিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ মিলনমেলার মাধ্যমে পিরোজপুরের সাংবাদিক সমাজ নতুন এক ঐক্যের বার্তা পেল বলে মন্তব্য করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews