বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু;

দেবিদ্বারে বিএনপি সরকারের উন্নয়ন: শেষ হচ্ছে বল্লভপুর-উজানী কান্দি-মধু মুরা সড়কের কাজ;

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২০২ বার পঠিত




মোঃ মাসুদ রানা ;কুমিল্লা জেলা প্রতিনিধি;

বিএনপি মানেই উন্নয়ন সরকার—এ কথার বাস্তব প্রমাণ মিলছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের বল্লভপুর ওয়ার্ডে। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে বল্লভপুর-উজানী কান্দি-মধু মুরা সড়কের সংস্কার ও পাকরণ কাজ এখন শেষ মুহূর্তে।
সরেজমিনে দেখা যায়, সড়কটিতে পিচ ঢালাই ও ড্রেনেজের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজ শেষ হলেই দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের বল্লভপুর, উজানী কান্দি ও মধু মুরা এলাকার হাজারো মানুষের যাতায়াত ভোগান্তি দূর হবে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া সহজ হবে।
দেবিদ্বার উপজেলা ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুদ রানা বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে এই সড়কটি ছিল চলাচলের অযোগ্য। খানাখন্দে ভরা কাঁচা সড়কে বর্ষা মৌসুমে চলাচলই বন্ধ থাকত। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এলাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে দ্রুত এই সড়কের বরাদ্দ ও কাজ শুরু করে।”

বল্লভপুর ওয়ার্ড বিএনপির এক নেতা বলেন, “বিএনপি সরকার সবসময় মানুষের কল্যাণে কাজ করে। শেখ হাসিনার আমলে আমরা রাস্তার জন্য আন্দোলন করেছি, কাজ হয়নি। এখন বিএনপি ক্ষমতায় আসতেই আমাদের দাবি পূরণ হয়েছে। এটাই প্রমাণ করে বিএনপি-ই প্রকৃত উন্নয়নের সরকার।”
দক্ষিণ গুনাইঘর ইউনিয়নবাসীর প্রত্যাশা, কাজ শেষ হলে এই সড়ক এলাকার অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেবে। পোল্ট্রি শিল্প এই এলাকায় ব্যাপক সাড়া পেয়েছে। যাতায়াতের সুব্যবস্থা হওয়ায় কৃষকরা ন্যায্য দাম পাবেন, ব্যবসা-বাণিজ্য বাড়বে। পাশাপাশি বিভিন্ন বাড়ির ফিডার রোডও উন্নয়নের আওতায় এসেছে।
এলাকাবাসী বিএনপি সরকার ও স্থানীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “উন্নয়ন দেখতে হলে বিএনপির দিকে তাকান। কথায় নয়, কাজে বিশ্বাসী বিএনপি।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews