বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ৪২০ কৃষকের মাঝে ২১০০ নারিকেল চারা বিতরণ, কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় সরকারের বহুমুখী সহায়তা; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস: নয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায়; ​আগামীর ২২ নং ওয়ার্ড: রনি সরকারের ভিশন ও আধুনিকায়নের ইশতেহার; এসএসসি পরীক্ষার খাতা দেখছে দশম শ্রেণির শিক্ষার্থী: দেবিদ্বারে তোলপাড়, এলাকাবাসীর অভিযোগ; মেয়াদোত্তীর্ণ পশু চিকিৎসার ওষুধ বিক্রি: ভাণ্ডারিয়ায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান; গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু, কাউখালী-নেছারাবাদ-স্বরূপকাঠি অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার; কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার,মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান; দেবিদ্বারে বিএনপি সরকারের উন্নয়ন: শেষ হচ্ছে বল্লভপুর-উজানী কান্দি-মধু মুরা সড়কের কাজ; মঠবাড়ীয়ায় জানাজা শেষে সংঘর্ষ, আহত ৫; মায়ের হাত ধরে হাঁটছিল কন্যাশিশু, পিছলে ড্রেনে পড়ে প্রাণ গেল ;
Title :

কাউখালীতে ৪২০ কৃষকের মাঝে ২১০০ নারিকেল চারা বিতরণ, কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় সরকারের বহুমুখী সহায়তা;

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ৪২০ জন কৃষকের মাঝে ২ হাজার ১০০টি নারিকেল চারা, জৈব সার ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৪জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় প্রত্যেক কৃষককে ৫টি নারিকেল চারা, ৫টি বাঁশের কঞ্চি এবং ১৫০ কেজি জৈব সার প্রদান করা হয়। উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৪২০ জন কৃষকের মাঝে ২ হাজার ১০০টি নারিকেল চারা বিতরণ করা হবে। এছাড়া বিভিন্ন প্রজাতির গাছের চারা,লেবু,পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ এবং উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমেরও শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুরের অতিরিক্ত উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা।
বিতরণ কার্যক্রম শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের অতিরিক্ত উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, “বাংলাদেশ সরকার কৃষকদের পুনর্বাসন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বৃক্ষরোপণ ও কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে একদিকে যেমন কৃষকের আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে সরকার কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাউখালী, পিরোজপুর।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews