বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ;

দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ;

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৮৫ বার পঠিত




মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লার দেবিদ্বারে স্থানীয় গণমাধ্যম ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফলও বিতরণ করা হয়।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম পাটওয়ারী।
এসময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, দেবিদ্বার শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক বরুণ চন্দ্র দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন, আবেদা-মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মোরশেদ আলম এবং আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম, এন‌টি‌ভি প্রতি‌নি‌ধি ইসহাক হাসান, মানবজ‌মিন প্রতি‌নি‌ধি রা‌সেল সরকারসহ অন্যান্যরা।
আয়োজক সূত্রে জানা যায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন— আব্দুল হামিদ-জয়ফলের নেশা ফাউন্ডেশন, আবেদা-মান্নান ফাউন্ডেশন, ইনসাফ স্বেচ্ছাসেবী সংস্থা ও আমাদের দেবিদ্বার পত্রিকার পক্ষ থেকে ঔষধি, ফলজ ও ফুলের বিভিন্ন চারা সরবরাহ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর আগে অতিথিরা সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও শিশুদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews