বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার; দে‌বিদ্বা‌রে স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি গঠন; বেপরোয়া গতিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি নিহত; কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত; মা-বাবার কবরে বরফ পানি ছিটানো: ইসলামী নীতি নাকি অজ্ঞতা? জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, কৃষকদের মধ্যে চারা ও কৃষি উপকরণ বিতরণ; ২২ নং ওয়ার্ডের আধুনিকায়ন: রনি সরকারের মহাপরিকল্পনায় উন্নয়নের নতুন দিগন্ত; দেবিদ্বার নিউ মার্কেটে বাস পার্কিং করে যানজট: ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা; আত্মকর্মসংস্থানের গুরুত্ব; পৈতৃক সম্পত্তি বিরোধে রক্তপাত: কুমিল্লায় বোনের হাতে ভাই খুন, আটক ১;
Title :

কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত;

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, কালকিনি:

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, উপজেলা যুবদল নেতা ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মামুন শিকদারের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি চত্বরে আয়োজিত এ সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য মেয়র প্রার্থী মো. মামুন শিকদার। তিনি বলেন, “পৌরবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমি কালকিনি পৌরসভার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।”
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নাগরিক সেবাকে আরও সহজ ও কার্যকর করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করবেন।
সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews