বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ;

দেবিদ্বারে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ;

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৭৪ বার পঠিত




মোঃ মাসুদ রানা; কুমিল্লা জেলা প্রতিনিধি;
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চলতি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৪০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি কৃষি সহায়তা বিতরণ করা হয়েছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আবাদ বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিনামূল্যে উন্নত জাতের বীজ, রাসায়নিক সার, জৈব সার, ফলদ চারা ও পেঁয়াজ সংরক্ষণের আধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়।
মঙ্গলবার বি‌কে‌লে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার উপকরণ তুলে দেন দেবিদ্বার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অশোক বিক্রম চাকমা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক প্রতিনিধি ও সুবিধাভোগীরা অংশ নেন।
অনুষ্ঠানে ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, কৃষিবান্ধব সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমছে এবং কৃষি খাত আরও শক্তিশালী হচ্ছে। সময়মতো প্রণোদনা বিতরণের মাধ্যমে কৃষকদের আবাদে উৎসাহিত করা এবং কাঙ্ক্ষিত উৎপাদন অর্জন সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় বলেন, চলতি মৌসুমে উপজেলার মোট ৪ হাজার ৪০৫ জন কৃষককে সাতটি ক্যাটাগরিতে সহায়তার আওতায় আনা হয়েছে। উন্নত বীজ ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে এ অঞ্চলে ফসলের বাম্পার ফলন পাওয়া সম্ভব।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, রোপা আমন খাতে ২ হাজার ৪০০ কৃষককে ধান বীজ ও সার, সবজি খাতে ১ হাজার ৫০০ কৃষককে বিভিন্ন জাতের সবজি বীজ ও সার দেওয়া হয়েছে। এছাড়া বৃক্ষরোপণে ২৯০ জন কৃষককে চারা, বাঁশের খুঁটি ও জৈব সার, পেঁয়াজ ও মরিচ চাষে ১৬০ জন কৃষককে বীজ ও সার এবং লেবু চাষে ৪০ জন কৃষককে চারা ও জৈব সার দেওয়া হয়েছে।
এ ছাড়া পেঁয়াজ সংরক্ষণে বিশেষ ‘এয়ার ফ্লো’ প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫ জন কৃষককে আধুনিক সংরক্ষণ যন্ত্র ও অবকাঠামো উন্নয়নের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, ইউনিয়ন পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে পুরো উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সরকারি এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews