শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

সাপলেজায় রাজহাঁস চুরির অভিযোগে তিনজন আটক, পুলিশের কাছে সোপর্দের প্রস্তুতি;

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২১৪ বার পঠিত




মোঃ আঃ কুদ্দুস খান, মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি মোড়ে রাজহাঁস চুরির অভিযোগে তিনজনকে স্থানীয় জনতা আটক করেছে।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় রাজহাঁস চুরির ঘটনা ঘটছিল। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিদের মধ্যে আমির নামে একজন সাপলেজা বাজারে একটি হোটেল পরিচালনা করেন। তার বিরুদ্ধে প্রশাসনের লোক পরিচয় দিয়ে একটি চক্রের মাধ্যমে রাজহাঁস চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, বড় রাজহাঁস চুরির জন্য ৬০০ টাকা এবং ছোট রাজহাঁস চুরির জন্য ২০০ টাকা করে দেওয়া হতো।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের অভিযোগের পর শুক্রবার অভিযুক্ত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। সংবাদ লেখা পর্যন্ত তারা স্থানীয়দের হেফাজতে ছিলেন।
আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews