বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই- রিশাদ রেজওয়ান;

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার পঠিত




মাসুদুর রহমান,জামালপুর প্রতিনিধি:

জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। কোনো দল বা গোষ্ঠীর নয়, পৌরসভার সব নাগরিক সমানভাবে সেবা পাবেন। কোনো বৈষম্য হবে না। সবাইকে সঙ্গে নিয়ে পৌরসভাকে পরিকল্পিত নগর হিসেবে গড়তে চাই। পৌরসভা হবে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ। পৌরসভার উন্নয়নে সবার সহযোগিতা চাই। কথাগুলো বলেছেন জামালপুর পৌর মেয়র প্রার্থী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান। এদিকে তাকে ঘিড়ে নির্বাচন করার কথা শুনে পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পৌর এলাকার বিভিন্ন মোড়ে ও বাজার হাটে এমনকি চায়ের দোকানে পর্যন্ত আলোচনার শীর্ষে উঠে এসেছেন।দীর্ঘদিন ধরে শিক্ষা সাংস্কৃতি ও অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় অনেক আগেই পৌরবাসীর মনে জায়গা করে নিয়েছেন তিনি। যার ফলে নির্বাচনে অংশ গ্রহণের কথা শুনে ইতিমধ্যে ডিজিটাল পৌরসভার স্বপ্ন দেখতে শুরু করেছে পৌরবাসী। সে নির্বাচনে জয়ী হলে তার সকল মেধা যোগ্যতা দিয়ে পৌরবাসীর সেবা করে যাবে বলেও পৌর নাগরিকরা বিশ্বাস করছেন।
তিনি আরো বলেন, জামালপুর পৌরসভার প্রথম সমস্যা জলাবদ্ধতা। এই সমস্যা সমাধান করতে পারলে পৌরসভার দীর্ঘদিনের যে সমস্যা সেটি দূর হয়ে যাবে। তবে সব নাগরিক সচেতন হলে আর সবাই মিলে সহযোগিতা করলে পৌরবাসীর সকল সমস্যা সমাধান করা যাবে। আমি জনগণের শাসক হতে চাইনা আমি জনগণের সেবক হতে চাই। তিনি সবার দোয়া ও সমর্থন চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews