শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নেছারাবাদে ৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার; ​পিরোজপুরে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের চক্রান্ত রুখে দিতে জাসাসের হুঙ্কার: “রাজপথে দাবানল জ্বালানোর হুঁশিয়ারি”; রাজনীতি কি আদর্শের, নাকি ক্ষমতার? পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:৬টি দোকান ভস্মীভূত,আনুমানিক ২০লাখ টাকার ক্ষতি; কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ২৯ সদস্যের কমিটি; পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড;

কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতচুরি-ডাকাতি-মাদক-কিশোর গ্যাং-চাঁদাবাজ-বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান;

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১২৬ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন; কাউখালী(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি মোল্লারহাট বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫জুলাই) রাত ৮টায় স্থানীয় বাজার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান হাজী। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আলম সেপাই। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এসআই (নি.) দীপক বালা, এসআই (নি.) মেহেদী হাসান, ইউপি সদস্য মোঃ মেহেদী হাসান,ব্যবসায়ী,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,চৌকিদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো.আনোয়ার হোসেন বলেন, চুরি,ডাকাতি,ধর্ষণ,মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। অপরাধ দমনে জনগণকে পুলিশের সহযোগী হিসেবে এগিয়ে আসতে হবে। তিনি সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে দ্রুত থানাকে অবহিত করা,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য প্রদান এবং এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি গ্রামভিত্তিক রাত্রিকালীন পাহারা জোরদার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে মো. মনিরুজ্জামান হাজী বলেন, নিরাপদ সমাজ গঠনে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি চুরি-ডাকাতি, মাদক,নারী নির্যাতন ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন,সচেতনতা বৃদ্ধি এবং এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগই অপরাধ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তিনি রাত্রিকালীন পাহারা ব্যবস্থা আরও শক্তিশালী করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
সভায় উপস্থিত বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews