সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর বক্তব্য, দেবিদ্বারে বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ সভা; জিয়ানগরে মৎস্য পক্ষ’ ২০২৬ এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি মাসুদ সাঈদী; দৃশ্যমান দুর্যোগের বাইরে অদৃশ্য জলবায়ু সংকট; কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পোনা মাছ অবমুক্ত, শোভাযাত্রা ও আলোচনা সভা; বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী আলোচনাসভা এবং পুরস্কার বিতরণ ; ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পোনা অবমুক্তি ও পুরস্কার বিতরণ; ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন BHRF-এর মহাসচিব ডি এ পারভেজ; কবিতা -লেখা পড়া; দেবিদ্বারে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল; মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ;

বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী আলোচনাসভা এবং পুরস্কার বিতরণ ;

  • Update Time : রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মো: সোহরাওয়ার্দী হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উদ্বোধনী র‍্যালি আলোচনাসভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

১৬ আগস্ট রবিবার সকালে বেলকুচি উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় এসে শেষ হয়। পরে উদ্বোধনী আলোচনা শেষে উপজেলা স্থানীয় পুকুর বা জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আলোচনাসভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মৎস্য সম্পদ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, নদী-জলাশয় সংরক্ষণ এবং মাছের রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভার সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম,
শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সোহরাওয়ার্দী হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সফল ও উদ্যমী মৎস্যচাষীদের মাঝে সনদ ও সম্মাননা স্মারক পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews