বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু;

বেলকুচির রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো. আলী আশরাফ;

  • Update Time : সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
  • ১১২ বার পঠিত




​মো: সোহরাওয়ার্দী হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আসন্ন ২নং রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনীতি ও জনহৃদয়ে জোরালো আলোচনা সৃষ্টি করেছেন রাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. আলী আশরাফ। এলাকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন এবং একটি মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি মাঠে নেমেছেন।
​ইউনিয়নটির বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণের মাঝে এক ধরনের ইতিবাচক উদ্দীপনা লক্ষ করা গেছে। বিশেষ করে এলাকার কৃষক, বয়স্ক এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশ্বাসে তারা আলী আশরাফের পক্ষেই নিজেদের মতামত ব্যক্ত করছেন।
​এলাকার সাধারণ কৃষক আব্দুল বারেক বলেন, “আমাদের এই জনপদে কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্যায়ন এবং সেচ ও মাঠের রাস্তাঘাটের উন্নয়নে সত্যিকারের জনদরদী নেতার প্রয়োজন। আমরা বিশ্বাস করি, মো. আলী আশরাফ নির্বাচিত হলে কৃষকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।”
​এলাকার বয়স্ক নারী জোছনা বেগম আবেগাপ্লুত কন্ঠে বলেন, “গরীব-দুঃখী মানুষের বিপদে-আপদে যাকে সবসময় পাশে পাওয়া যায়, আমরা এমন একজন সৎ ও তরুণ নেতৃত্বকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। বয়স্ক ও অবহেলিত মানুষের অধিকার রক্ষায় তিনি সবসময় সচেষ্ট থাকবেন বলে আমাদের বিশ্বাস।”
​স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে এলাকার যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা সময়ের দাবি। চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলী আশরাফ তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে এলাকার দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা দূর করতে রাস্তাঘাট সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে একটি উন্নত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
​সামাজিক উন্নয়ন, যুবসমাজকে রক্ষা এবং অবহেলিত জনপদের কাঙ্ক্ষিত পরিবর্তনের ডাক দিয়ে মো. আলী আশরাফ এখন রাজাপুর ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews