বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু;

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাউখালীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি;

  • Update Time : বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ১০৬ বার পঠিত




স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাউখালীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি;

​মোঃ নুরুজ্জামান খোকন, কাউখালী (পিরোজপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
​বৃহস্পতিবার (২০আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ শেষে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাউখালী উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর ও সংলগ্ন এলাকায় পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন দলের নেতাকর্মীরা।
​কর্মসূচিরে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। কেবল দলীয় উদযাপন নয়,সাধারণ মানুষের কল্যাণ ও পরিবেশ সুরক্ষায় স্বেচ্ছাসেবক দল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ শাফিউল আজম দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হাসান নিক্স,বিশিষ্ট বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, বদরুদ্দোজা মিঞা,গিয়াস উদ্দিন অলি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম ফিরোজ এবং সদস্য সচিব মোঃ রাকিব তালুকদার।
​এছাড়াও কাউখালী উপজেলা বিএনপি,স্বেচ্ছাসেবক দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই পরিবেশবান্ধব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews