শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার;

  • Update Time : রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
  • ৮৪ বার পঠিত




​
মো: সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় সরকারি বরাদ্দে কেনা মূল্যবান সড়ক ডিভাইডার ও অবকাঠামোগত উপকরণ অযত্ন-অবহেলায় পড়ে নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের করের টাকায় কেনা এসব জনগুরুত্বপূর্ণ উপকরণ রাস্তার পাশে ময়লার ভাগাড় ও ঝোপঝাড়ে ফেলে রাখায় একদিকে যেমন সরকারি সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে পরিবেশের স্বাভাবিক সৌন্দর্য।
​সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কে ‘রোডসাইড ডেভেলপমেন্ট অ্যান্ড বর্জ্য ব্যবস্থাপনা ইনিশিয়েটিভ’ সাইনবোর্ড সংলগ্ন এলাকায় খোলা আকাশের নিচে ময়লার স্তূপের পাশেই ফেলে রাখা হয়েছে একাধিক ধাতব ও কংক্রিটের ডিভাইডার। দীর্ঘদিন ধরে এভাবে ফেলে রাখায় লতাপাতা ও আগাছায় ঢেকে যাওয়ার উপক্রম হয়েছে এসব ভারী ও মূল্যবান সামগ্রী। অথচ সঠিক উপায়ে সংরক্ষণ বা ব্যবহার করা হলে ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক শৃঙ্খলা রক্ষায় এগুলো বড় ভূমিকা রাখতে পারত।
​স্থানীয় সচেতন মহল ও পথচারীদের ক্ষোভ প্রকাশ করে জানান, যেখানে পৌর এলাকার বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য ডিভাইডারগুলোর জরুরি প্রয়োজন রয়েছে, সেখানে এগুলো ময়লার বাগানে ফেলে রাখা চরম দায়িত্বহীনতার পরিচায়ক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবেই কোটি টাকার সরকারি সম্পদ আজ ডাস্টবিনের জঞ্জালে পরিণত হচ্ছে।
​এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “জনগণের ঘামঝরানো ট্যাক্সের টাকায় কেনা জিনিসগুলো এভাবে নষ্ট হওয়া মানেই রাষ্ট্রীয় অর্থের অপচয়। সঠিক সময়ে এগুলো গোডাউনে বা উপযুক্ত স্থানে সংরক্ষণ করা উচিত ছিল।”
​এ ব্যাপারে বেলকুচি পৌর কর্তৃপক্ষের দায়িত্বশীল কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও, সচেতন নাগরিক সমাজ মনে করছেন—দ্রুত এই অবহেলিত ও পড়ে থাকা সম্পদগুলো উদ্ধার করে যথাযথ রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় কাজে ব্যবহার করা উচিত। একইসঙ্গে এই অপচয়ের পেছনে সংশ্লিষ্টদের উদাসীনতা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews