শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি; খোলা চিঠি ​বরাবর, জেলা প্রশাসক কক্সবাজার জেলা; রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলেন আবদুল্লাহ; ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ;

রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলেন আবদুল্লাহ;

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত




আজিজুল আলম ( রামু প্রতিনিধি) ;

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ (আরবি প্রভাষক)।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু আবদুল্লাহ মোহাম্মদ জাহির উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, চলমান পরিস্থিতিতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুফিজুর রহমান (আরবি প্রভাষক)কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, গভর্নিং বডির সিদ্ধান্তের বিরোধিতা, মাদ্রাসায় অনুপস্থিত থাকা, সরকারি বেতন বিল স্বাক্ষর না করা, মাদ্রাসার শৃঙ্খলা-পরিপন্থী কার্যকলাপ এবং বিধিবহির্ভূত আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার স্বার্থে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে মোহাম্মদ আবদুল্লাহকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে মাদ্রাসার নিয়মিত কার্যক্রম পরিচালনা করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, চিঠির অনুলিপি সংশ্লিষ্ট শিক্ষা ও প্রশাসনিক দপ্তরসহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews