রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ; ধামইরহাটে গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ; নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ; বর্তমান সময়ে সাংবাদিকের শত্রু সাংবাদিক; কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি; খোলা চিঠি ​বরাবর, জেলা প্রশাসক কক্সবাজার জেলা; রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলেন আবদুল্লাহ; ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ;

নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ;

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত




মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক পতিসর সড়কের সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সড়কের দুই পাশে তালগাছের চারা রোপণের মাধ্যমে এলাকাটিকে আরও নান্দনিক ও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। উদ্বোধনকালে তিনি বলেন, তালগাছ আমাদের দেশের ঐতিহ্যবাহী বৃক্ষ। এটি পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কের সৌন্দর্যও বৃদ্ধি করে। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে ভবিষ্যতে এ সড়কটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

এ সময় দলীয় নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা সড়কের বিভিন্ন স্থানে তালগাছের চারা রোপণ করেন। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উদ্যোক্তারা জানান, পতিসর সড়কটি স্থানীয় মানুষের চলাচলের পাশাপাশি দর্শনার্থীদের কাছেও গুরুত্বপূর্ণ। সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের জন্য স্থানীয়দের সহযোগিতা নেওয়া হবে বলেও জানান তারা।

তারা আরও বলেন, পর্যায়ক্রমে সড়কের অন্যান্য অংশেও তালগাছসহ বিভিন্ন দেশীয় বৃক্ষের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে পতিসর সড়ককে একটি দৃষ্টিনন্দন, ছায়াঘেরা ও পরিবেশবান্ধব সড়কে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০৯৬৭৫২২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews