মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত; গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল; দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত; নওগাঁর সাপাহারে ৫৫ গ্রাম পুলিশ পেলেন সরকারি বাইসাইকেল; কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার; পিরোজপুরে বিশেষ সম্মাননায় ভূষিত কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন; ভাঙ্গুড়ায় ১২বছর পূর্বের রেজিস্ট্রি দালিলকে তোয়াক্কা না করে ৩০ বছরের পুরানো গাছ কর্তন/ ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু; ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত; পিরোজপুরে অস্ত্র ও গাঁজাসহ তালিকাভুক্ত অপরাধী রাজিব গ্রেফতার; কাউখালীতে স্কুল-মাদ্রাসার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১; কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ;

ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা;

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত




ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা** অংশগ্রহণ করে।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খান্দকার ইভা, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা র‍্যালি ও পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা স্বাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও সচেতন জাতি গঠনে স্বাক্ষরতার কোনো বিকল্প নেই। সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় এনে স্বাক্ষরতার হার বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews