রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
জনসমুদ্রে পরিণত হলো কাজী একতা ফাউন্ডেশনের কর্মী সভা; ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী; জয়রামপুরের কৃতি সন্তান জাদু শিল্পী মোহন পেলেন জাতীয় ম্যাজিক উৎসবের বিশেষ সম্মাননা; পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ; কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস;

জনসমুদ্রে পরিণত হলো কাজী একতা ফাউন্ডেশনের কর্মী সভা;

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত




বিশেষ প্রতিনিধি, পিরোজপুর;

“মানুষের তুমি বলেছ বন্ধু, বলিয়াছ ভাই—তাই তোমারে এখন চোখের পানিতে স্মরি গো সর্বদাই”—কবি কাজী নজরুল ইসলামের এই বাণীকে ধারণ করে জনগণের ভালোবাসা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছেন কাজী একতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী জাহিদুল ইসলাম অভি।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কাজী একতা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভায় হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

কর্মী সভাকে কেন্দ্র করে হাজীগঞ্জ বাজার, বিদ্যালয় মাঠ, সড়ক ও আশপাশের এলাকা নারী-পুরুষের ব্যাপক উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। একপর্যায়ে পুরো এলাকা জনস্রোতে রূপ নেয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী একতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী জাহিদুল ইসলাম অভি উপস্থিত জনতার ব্যাপক উপস্থিতিতে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আজকের আপনাদের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে। আপনাদের সহযোগিতা পেলে সাপলেজা ইউনিয়নকে একটি আদর্শ, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

তিনি বলেন, “আমি স্রোতের শেওলা নই, রোহিঙ্গাও নই। স্রোতে ভেসে আসিনি। কারও হুমকিতে ভেঙে যাওয়ার লোকও নই। কারও হুমকি বা ভয় আমাকে দমাতে পারবে না। আমি এই সাপলেজারই সন্তান। মানুষের কথা বলা এবং জনগণকে ভালোবাসার অধিকার আমার আছে। জনগণের ভালোবাসাই আমার একমাত্র ভরসা।”

তিনি আরও বলেন, “চালের বস্তা চুরি, চাঁদাবাজি, খুন, হুমকি ও পরিষদ দখলের দিন শেষ। আমরা একটি সুশীল সমাজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে চাই।”

কাজী জাহিদুল ইসলাম অভি বলেন, “আমি কারও সন্তান, কারও ভাই, কারও চাচা, কারও মামা। আমরা সবাই মিলে একটি পরিবার। একই পরিবারের সদস্য হিসেবে মিলেমিশে থাকতে চাই। ‘সকলে মিলে সকলের তরে, সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’—এই চেতনাকে সামনে রেখে সাপলেজাকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

কর্মী সভায় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews