সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান; দক্ষিণ গুনাইঘরে বিএনপির আলোচনা সভা; নওগাঁয় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী উদ্বুদ্ধকরণ সভা; GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন; জনসমুদ্রে পরিণত হলো কাজী একতা ফাউন্ডেশনের কর্মী সভা; ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী; জয়রামপুরের কৃতি সন্তান জাদু শিল্পী মোহন পেলেন জাতীয় ম্যাজিক উৎসবের বিশেষ সম্মাননা; পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ; কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪;

দক্ষিণ গুনাইঘরে বিএনপির আলোচনা সভা;

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত




ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবি;

কুমিল্লা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেবিদ্বার উপজেলার ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নির্দেশনায় এবং থানা আহ্বায়ক কমিটির সহযোগিতায় আয়োজিত এ সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মো. মাসুদ রানা। সভা সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়া।

সভায় বক্তারা বলেন, দলের সুদিনে নয়, দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং মামলা-হামলা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে সংগঠনের পাশে থেকেছেন, আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। দলের কঠিন সময়ে যারা সংগঠনের পাশে ছিলেন, তারাই পরীক্ষিত ও ত্যাগী কর্মী হিসেবে নেতৃত্বে আসার যোগ্যতা রাখেন।

নেতাকর্মীরা আরও বলেন, ৫ আগস্টের পর বিএনপিতে যোগ দেওয়া সবাইকে সুযোগসন্ধানী হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। নতুনদের মধ্যেও যোগ্য ও সক্রিয় নেতাকর্মী থাকতে পারেন। তবে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, দলের দুর্দিনে ভূমিকা এবং সুদিনে এসে সুবিধা নেওয়ার প্রবণতার মধ্যে পার্থক্য কমিটি গঠনের সময় বিবেচনায় রাখা জরুরি।

তারা বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা কোনো বিশেষ গোষ্ঠীর প্রভাব নয়; বরং ত্যাগ, শ্রম, দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, তৃণমূলে গ্রহণযোগ্যতা ও দলের প্রতি আনুগত্যকে প্রাধান্য দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

সভায় বক্তারা ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়িয়ে দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন— মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া মুন্না (শাকতলা), মো. হুমায়ুন আহমেদ, দেলোয়ার মাস্টার, মো. জাকির হোসেন মোল্লা, মো. সুমন খন্দকার, মো. শামীম সরকার, মো. সিদ্দুর রহমান, মো. মোস্তফা মোল্লা, মো. শাহ-আলম, মো. শরিফ আহমেদ, আব্দুল হান্নান, আব্দুল মতিন গাজী, জাকির সরকার, বিল্লাল মেম্বার, তাজুল ইসলাম সরকার, জালাল সরকার, মাসুম সরকার, মো. হাসেম ও বাবুল সরকারসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews