বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; কাউখালীতে বিআরডিবি’র উদ্যোগে দরিদ্র মহিলাদের ৩ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু; উদ্বোধনের দেড় দশক পেরিয়েও ঘটেনি ভাগ্যোন্নয়ন; দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপির বিক্ষোভ; নওগাঁর আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ;

চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে;

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত




নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার ২নং ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মন্ডলের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে দায়ের করা মামলায় জেল হাজতে নিয়েছে সিফাত মাহমুদ কে ।
বুধবার নওগাঁর চিপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে উপস্থিত হয়ে জামিন চাইলে না মঞ্জুর করে সিফাত মাহমুদ কে কারাগারে প্রেরনের আদেশ দেন বিচারক নজরুল ইসলাম ।
গত ৩ জুন ২০২৬ তারিখে বিজ্ঞ ৮নং আমলী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আত্রাই) ভুক্তভোগী চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, আসামি মো. সিফাত মাহমুদ ফাহিম (৩৮) নিজেকে ডিবি, সিআইডি বা সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন। আসামি বিভিন্ন সময় ইউনিয়নের উন্নয়নমূলক কাজে বাধা প্রদান করেন এবং জোরপূর্বক চাঁদা দাবি করে আসছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে বেলা ১১টার দিকে আসামি ফাহিম তার ৫-৬ জন অজ্ঞাতপরিচয় সহযোগীকে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেন এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে ‘পূর্ব বাংলার সর্বহারা বাহিনী দ্বারা তাকে হত্যার হুমকি প্রদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলোচিত সিফাত মাহমুদ ফাহিমের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ও আদালতে চাঁদাবাজি এবং প্রতারণাসহ নানা অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে। তার দ্বারা প্রতারিত ও চাঁদাবাজির শিকার ভুক্তভোগীরা জানান, সিফাত নিজেকে বিভিন্ন পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়াকেই পেশা হিসেবে বেছে নিয়েছে। একের পর এক এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী অবিলম্বে এই প্রতারক সিফাতের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।
মামলার বাদী ও ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল অভিযোগে জানান, ঘটনার পর থেকে আসামি তার ব্যবহৃত মোবাইল ফোনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে তাকে অশালীন ভাষায় গালাগাল ও মানহানিকর বক্তব্য প্রচার করে আসছেন। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় থানায় অভিযোগ করলেও আশানুরূপ প্রতিকার না পাওয়ায় তিনি আদালতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews