বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩;

বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ;

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত




দেবিদ্বারে সাংবাদিকদের বই উপহার দিলেন ইউএনও অশোক বিক্রম চাকমা;

কুমিল্লা জেলা প্রতিনিধি;

​বই মানুষের জ্ঞান, চিন্তা, চেতনা ও মননশীলতা বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে বই পড়ার অভ্যাস যখন নানা কারণে কমে যাচ্ছে, তখন সংবাদকর্মীদের হাতে বই তুলে দিয়ে পাঠাভ্যাসের গুরুত্ব নতুন করে স্মরণ করিয়ে দিলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
​সম্প্রতি সংবাদকর্মীদের বই উপহার দেওয়ার এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁর এ উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়বে এবং জ্ঞানচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
​প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও চিন্তাবিদ ড. আবদুল্লাহ আবু সায়ীদের একটি বিখ্যাত উক্তি রয়েছে—‘বই হলো মহাকালের দৈনিক।’ কথাটির তাৎপর্য হলো, একটি দৈনিক পত্রিকা যেমন প্রতিদিনের ঘটনা, মানুষের সুখ-দুঃখ ও সংস্কৃতির চিত্র তুলে ধরে, তেমনি বই ধারণ করে মানবসভ্যতার ইতিহাস, জ্ঞান-বিজ্ঞান ও চিন্তার নানা অধ্যায়। বইয়ের পাতা উল্টালেই পাঠক পরিচিত হতে পারেন ভিন্ন যুগের মানুষের জীবনযাপন ও মূল্যবোধের সঙ্গে। এভাবেই বই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান ও অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরি করে।
​উপহার হিসেবে একটি মানসম্মত বই পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সাংবাদিক মোঃ মাসুদ রানা বলেন, “সংবাদকর্মীদের হাতে বই তুলে দিয়ে ইউএনও অশোক বিক্রম চাকমা হারিয়ে যেতে বসা বই পড়ার স্মৃতি ও অভ্যাসকে নতুন করে জাগিয়ে তোলার একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন। এ জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।” তিনি আরও বলেন, বই মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে এবং সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য অনুসন্ধানে অনুপ্রেরণা জোগায়।

​এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম বলেন, ” “বই পড়া হলো জীবনের অন্ধকারে আলোর প্রদীপ জ্বালানো, সংবাদকর্মীদের বই উপহার দেওয়ার এ উদ্যোগ পাঠাভ্যাস বাড়াতে এবং সৃজনশীল চিন্তার বিকাশে বড় ধরনের উৎসাহ জোগাবে।

​দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম বলেন,ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, বই হলো সেই আয়না, যেখানে পাঠক নিজেকেই খুঁজে পায়।
এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদ এর সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, বিজয় টিভি দেবিতার প্রতিনিধি ডাক্তার এনামুল হক, আনন্দটিভির মাহফুজুর রহমান, চ্যানেল এস এর আরিফুল ইসলাম সরকার,ফখরুল ইসলাম সাগর, সাইফুল ইসলাম সজীব, রাজিব প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews