শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১:

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত




মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলার অভিযোগ

​কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় পূর্বশত্রুতা ও মাদক ব্যবসার প্রতিবাদের জেরে মো. সরোয়ার হোসেন (৩৫) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে দিনদুপুরে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার(১৬অক্টোবর) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় কাউখালী সদর ইউনিয়নের নৈকাঠি ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
​আহত সরোয়ার হোসেন কাউখালী সদর ইউনিয়নের বড় বিড়ালজুরি গ্রামের অলিউর রহমানের ছেলে এবং তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় কর্মী ও নেতা। বর্তমানে তিনি কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
​স্থানীয় ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়,শুক্রবার দুপুরে সরোয়ার হোসেন মোটরসাইকেলযোগে তাঁর বোনের খুলনাগামী বাসে পারিবারিক মালামাল তুলে দেওয়ার উদ্দেশ্যে নৈকাঠি ব্রিজ এলাকার দিকে যাচ্ছিলেন। ব্রিজের ঢালে পৌঁছামাত্র পূর্ব ওত পেতে থাকা স্থানীয় এনায়েত হোসেনের ছেলেরা প্রথমে তাঁর ওপর চড়াও হয়। পরবর্তীতে তাঁদের কর্মচারী ও বহিরাগত সঙ্গীরা সংঘবদ্ধ হয়ে দ্বিতীয় দফায় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সরোয়ারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি রক্তাত্ব ও গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে,অভিযুক্তরা নৈকাঠি ব্রিজের ঢালে বালুর ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। সরোয়ার হোসেন ও স্থানীয় সচেতন মহল এই বেআইনি কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন। এই মাদক ব্যবসার প্রতিবাদ এবং রাজনৈতিক ও ব্যক্তিগত পূর্বশত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
​ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে হামলার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার পর ভুক্তভোগীর অনুসারী ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
​এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আটককৃত একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ প্রাপ্তি এবং আইনগত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না।”
​বর্তমানে হাসপাতাল ও ঘটনাস্থল এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করা না হলে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে চরম অস্থিরতা ও পাল্টা সসংঘাতের আশঙ্কা করছেন সচেতন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews