বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সায়দাবাদ টু এনায়েতপুর রাস্তা সংস্কারের সু খবর দিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী; দুর্গাপূজায় হলদিয়ার সাত মণ্ডপে হাজী মোঃ রাশেদের শুভেচ্ছা; ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মামলা দায়ের; কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত; রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি; তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের মত বিনিময় ও আলোচনা অনুষ্ঠিত ; ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১০ বছরের শিশু সামিউলের; মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কোস্টগার্ড ডিজির শুভেচ্ছা বিনিময়; মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ; নিজেদের সংখ্যালঘু ভাববেন না, সবার সমান অধিকার রয়েছে’— স্বাস্থ্যমন্ত্রী; পদ্মায় নিষেধাজ্ঞা ভেঙে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড, জাল ধ্বংস; কাউখালীতে মন্দিরের মাঠসংলগ্ন গাছে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার; শারদীয় দুর্গোৎসব ও জনসভা উপলক্ষে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল; একদিনের পরিচয়, সারাজীবনের অপমান; গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ; এফডিইবি লালমনিরহাট জেলা কমিটি গঠন: সভাপতি নুরে আলম, সম্পাদক সেলিম রেজা; যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গ‌ঠিত; বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থা: কৃষকের নতুন আশার দুয়ার খুলে দিয়েছে গভীর নলকূপ ; সংবাদ প্রকাশের পর জামালপুরে শিক্ষকের বেতন বন্ধ;

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত;

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পঠিত




ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ আতঙ্কে ট্রেন থেকে যাত্রীদের নামার হুড়োহুড়ি, আহত একাধিক;

মোঃ মাসুদ রানা ;কুমিল্লাজেলা প্রতিনিধি;

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোটের নাওটী স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ট্রেনের যাত্রীদের ভাষ্য অনুযায়ী, দুপুর ১২টা ২০ মিনিটের পর ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যায়। এরপর নাওটী স্টেশন পার হওয়ার পর হঠাৎ বিকট শব্দে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি শুরু হয়।
প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাতে জানা যায়, এ ঘটনায় কয়েকজন যাত্রী মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। কারও কারও মাথা ফেটে যায়। আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়েও কয়েকজন আহত হন।
ট্রেনের যাত্রী নাহিদা আক্তার বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ তীব্র শব্দ শুনতে পান। এরপর যাত্রীরা একে অপরের ওপর পড়ে যান। তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে তিনি ধোঁয়া বের হতে দেখেন।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন দুর্ঘটনার খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, হতাহতের বিষয়ে তখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর কথা জানান তিনি।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল চলাচল ব্যাহত হয়। উদ্ধারকাজ ও রেললাইন সচল করার বিষয়ে পরবর্তী পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হালনাগাদ তথ্যের প্রয়োজন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews