বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন; দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর; কিশোরগঞ্জের শহীদ পাগলা: নিঃস্বার্থ মানবসেবা ও জনস্মৃতিতে অমর এক মানুষ; নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক ; ভাঙ্গাবাড়ি ৯ দুর্গা মন্দিরে উপহার ও শুভেচ্ছা পৌঁছে দিলেন চেয়ারম্যান প্রার্থী জাহিদ তালুকদার; সায়দাবাদ টু এনায়েতপুর রাস্তা সংস্কারের সু খবর দিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী; দুর্গাপূজায় হলদিয়ার সাত মণ্ডপে হাজী মোঃ রাশেদের শুভেচ্ছা; ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মামলা দায়ের; কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত; রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি; তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের মত বিনিময় ও আলোচনা অনুষ্ঠিত ; ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১০ বছরের শিশু সামিউলের; মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কোস্টগার্ড ডিজির শুভেচ্ছা বিনিময়; মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ;

হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি;

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত




এম এ রাজ্জাক (সুমন)
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উৎসব, সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে সাতটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী লিনা পারভীন। পরিদর্শনকালে তিনি পূজারি, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি মণ্ডপ পরিচালনা কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
দুর্গাপূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ-উৎসবে অংশ নিয়ে লিনা পারভীন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকাই তাঁর অঙ্গীকার। তিনি বলেন, “আমি শুধু পূজার সময় নয়, বছরের প্রতিটি দিন আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আমি ভোটের জন্য নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবাসা ও আশীর্বাদ নিতে এসেছি। মানুষের আস্থা ও সমর্থন পেলে হলদিয়া ইউনিয়নকে একটি আধুনিক, মানবিক ও সেবামুখী ইউনিয়নে পরিণত করতে কাজ করব।”
এ সময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা বলেন, সমাজ উন্নয়নে সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। তাঁদের মতে, একজন নারী নেতৃত্ব মানবিক দৃষ্টিভঙ্গি ও অংশগ্রহণমূলক উন্নয়নের মাধ্যমে ইউনিয়নের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেতৃত্বে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।
মণ্ডপ পরিদর্শনে লিনা পারভীনের সঙ্গে ছিলেন তাঁর স্বামী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী গোলাম সরোয়ার কাইয়ুম। এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ ইউসুফ মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কুদরত খান ইয়েন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল চোকদার, ইউনিয়ন জাসাসের সভাপতি আব্দুল সালাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ জাহাঙ্গীরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews